সহিহ মুসলিম অঃ->যাকাত বাব->মানুষের নিকট চাওয়া অপছন্দনীয় হাঃ-২২৮৮

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি তার পিতাকে (‘আবদুল্লাহ) বলতে শুনেছেনঃ রসূলুলাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন ব্যক্তি অনবরত লোকের কাছে হাত পেতে প্রার্থনা (ভিক্ষা) করতে থাকবে। পরিণামে ক্বিয়ামাতের দিন যখন সে উপস্থিত হবে তার মুখমন্ডলে গোশতের কোন টুকরা থাকবে না। (ই.ফা. ২২৬৬, ই.সে. ২২৬৭)