সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->ডান হাত দিয়ে ইস্তিঞ্জা করা নিষেধ হাঃ-৫০২

আবূ কাতাদাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমাদের কেউ যখন পায়খানায় (শৌচাগারে) যায় তখন সে যেন ডান হাত দিয়ে তার পুরুষাঙ্গ স্পর্শ না করে। (ই.ফা. ৫০৫, ই.সে. ৫২১)


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->ইস্তিন্‌জা করার সময় ডান হাতে পুরুষাঙ্গ স্পর্শ করা মাকরূহ হাঃ-৩১

আবূ ক্বাতাদাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যেন পেশাব করার সময় ডান হাতে তার পুরুষাঙ্গ স্পর্শ না করে। যখন পায়খানায় যাবে, ডান হাতে যেন (ঢিলা ব্যবহার) শৌচ না করে। আর পানি পান করার সময় যেন এক নিঃশ্বাসে পান না করে। সহীহঃ বুখারী ও মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->ডান হাতে লজ্জাস্থান স্পর্শ করা ও শৌচ করা মাকরূহ্‌ হাঃ-৩১০

আবূ কাতাদাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)কে বলতে শুনেছেন : তোমাদের কেউ যেন পেশাব করাকালে তার ডান হাত দিয়ে তার লিঙ্গ স্পর্শ না করে এবং তার ডান হাত দিয়ে শৌচ না করে। [৩০৮]


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->ঘরের ভেতর কিবলামুখী হয়ে বসার অনুমতি হাঃ-২৪

আবু কাতাদা (রাঃ) থেকে বর্নিতঃ

, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যখন পেশাব করবে, তখন সে যেন ডান হাত দ্বারা তার লিঙ্গ স্পর্শ না করে।