আবদুর রহমান ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, একদা সাহল ইবনু আবূ হাসমাহ (রাঃ) আমাদের মাজলিসে এসে বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে নির্দেশ দিয়েছেনঃ যখন অনুমানে পরিমাণ নির্ধারণ করবে, তখন তা হতে এক-তৃতীয়াংশ বাদ দিবে। এক-তৃতীয়াংশ বাদ দিতে অসম্মত হলে এক-চতুর্থাংশ ছেড়ে দিবে। [১৬০৫]
সালিম (রহঃ) হতে তাঁর পিতার থেকে বর্নিতঃ
এমন ধরণের জমির উপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উশর ধার্য করেছেন যেটি বৃষ্টির পানি অথবা ঝর্ণার কিংবা নালার পানির সাহায্যে সিক্ত হয়ে থাকে। আর সেচের সাহায্যে যে জমি সিক্ত হয় তাতে অর্ধেক উশর। -সহীহ্, ইবনু মা-জাহ (১৮১৭), বুখারী, মুসলিম।