সহিহ মুসলিম অঃ->যাকাত বাব->যাকাত আদায়কারীর সাথে সৌজন্যমূলক ব্যবহার করার বর্ণনা হাঃ-২৩৮৪

জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কাছে যাকাত আদায়কারী আসলে তার সাথে সৌজন্যমূলক ব্যবহার কর, যাতে সে তোমাদের উপর সন্তুষ্ট অবস্থায় ফিরে যেতে পারে। (ই. ফা. ২৩৬২, ই. সে. ২৩৬২)