সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->যিনি বলেন, (ঐ তিনটির দু’টি হলো) সোম ও বৃহস্পতিবার হাঃ-২৪৫২

হুনাইদাহ আল-খুযাঈ (রহঃ) হতে তার মা থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি উম্মু সালামাহ (রাঃ) এর কাছে গিয়ে সওম সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে প্রতি মাসে তিন দিন সওম পালনের নির্দেশ দিতেন। মাসের প্রথম সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার এবং (দ্বিতীয় সপ্তাহের) বৃহস্পতিবার। [২৪৫২] মুনকারঃ মিশকাত (২০৬০)।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোযা) কিভাবে পালন করবে? এবং এ বিষয়ে রেওয়ায়ত বর্ণনাকারীদের বর্ণনার পার্থক্য হাঃ-২৪১৪

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোযা) পালন করতেন। মাসের প্রথম সপ্তাহে সোমবার, তার পরবর্তী সপ্তাহে বৃহস্পতিবার এবং তার পরবর্তী সপ্তাহে বৃহস্পতিবার।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোযা) কিভাবে পালন করবে? এবং এ বিষয়ে রেওয়ায়ত বর্ণনাকারীদের বর্ণনার পার্থক্য হাঃ-২৪১৫

উন্মুল মুমিনীন (হাফসা (রাঃ)) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোযা) পালন করতেন। মাসের প্রথম সোমবার, তারপর বৃহস্পতিবার এবং তার পরবতী বৃহস্পতিবার।