সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাওম (রোযা), তাঁর উপর আমার মাতা পিতা উৎসর্গিত হোক হাঃ-২৩৬৯

আবূ হুবায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাকে রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চাশতের দুই রাকআত সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন এবং বিত্‌রের সালাত আদায় না করে নিদ্রা না যাওয়ার এবং প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোযা) পালন করারও নির্দেশ দিতেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->মাসে তিন দিন সাওম (রোযা) পালন করা হাঃ-২৪০৫

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে তিনটি আমলের নির্দেশ দিয়েছেনঃ বিতরের সালাত আদায় করেই নিদ্ৰা যাওয়ার, শুক্রবার দিন গোসল করার এবং প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোযা) পালন করার।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->মাসে তিন দিন সাওম (রোযা) পালন করা হাঃ-২৪০৬

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে দুই রাকআত চাশতের সালাত আদায় করার, বিত্রের সালাত আদায় করার পরই নিদ্রা যাওয়ার এবং প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোযা) পালন করার নির্দেশ দিয়েছেন।