জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল সিয়াম (রোযা) বাব->অব্যাহতভাবে রোযা পালন করা হাঃ-৭৭০

আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার ভাই দাঊদ (‘আলাইহি ওয়া সাল্লাম)-এর রোযা হল সবচেয়ে উত্তম রোযা। তিনি একদিন রোযা পালন করতেন এবং একদিন পালন করতেন না। আর যুদ্ধের ময়দানে শত্রুর মুখোমুখী হলে তিনি পালাতেন না। -সহীহ্‌, বুখারী, মুসলিম