সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->ভ্রমণকালে সিয়াম রাখা ও না রাখার ইখতিয়ার প্রসঙ্গে হাঃ-২৫১৬

আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, হামযাহ্ ইবনু আম্‌র আল আসলামী (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে জিজ্ঞেস করলেন, ইয়া রসূলুল্লাহ! আমি তো অনবরত সওম পালন করি। সফরের অবস্থায়ও সওম পলন করব কি? তিনি বললেন, যদি তোমার ইচ্ছা হয়, তবে সওম পালন কর, আর যদি ইচ্ছা হয়, তবে সওম ছেড়ে দাও। (ই. ফা. ২৪৯৩, ই.সে. ২৪৯২)


সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->সফর অবস্থায় সওম পালন হাঃ-২৪০২

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

একদা হামযাহ আল-আসলামী (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল! আমি এমন ব্যক্তি যে, অনবরত সওম পালন করি, আমি কি সফরের অবস্থায়ও সওম রাখবো? তিনি বললেনঃ ইচ্ছা হলে সওম রাখো আর ইচ্ছা হলে রেখো না।