ইমরান (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, একদা রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করা হলঃ ইয়া রাসুলল্লাহ্! অমুক ব্যক্তি সারা বছর দিনে খায় না (সাওম (রোযা) পালন করে)। রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তার সাওম (রোযা) পালন এবং তার ইফতার গ্রহণযোগ্য হবে না।
আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ
একদা রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে এক ব্যক্তি সস্পর্কে আলোচনা করা হচ্ছিল যে সর্বদা সাওম (রোযা) পালন করত। তখন রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তার সাওম (রোযা) এবং তার ইফতার গ্রহণযোগ্য নয়।