সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->সর্বদা সাওম (রোযা) পালন থেকে নিষেধ করা এ বিষয়ে মুতাররিফ ইব্‌ন আব্দুল্লাহ্‌ থেকে বর্ণনায় রাবীদের ইখতিলাফ হাঃ-২৩৮০

আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

একদা রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে এক ব্যক্তি সস্পর্কে আলোচনা করা হচ্ছিল যে সর্বদা সাওম (রোযা) পালন করত। তখন রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তার সাওম (রোযা) এবং তার ইফতার গ্রহণযোগ্য নয়।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->সর্বদা সাওম (রোযা) পালন থেকে নিষেধ করা এ বিষয়ে মুতাররিফ ইব্‌ন আব্দুল্লাহ্‌ থেকে বর্ণনায় রাবীদের ইখতিলাফ হাঃ-২৩৮১

আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সর্বদা সাওম (রোযা) পালনকারীর ব্যাপারে বলেছেন যে, তার সাওম (রোযা) এবং ইফতার গ্রহণযোগ্য হবে না।