সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->(যিলহাজ্জের) দশ দিন সওম পালন হাঃ-২৪৩৭

হুনাইদাহ ইবনু খালিদ (রহঃ) তার স্ত্রী হতে এবং তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কোন এক স্ত্রী সূত্র থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যিলহাজ্জ মাসের নয় তারিখ পর্যন্ত, আশূরার দিন, প্রত্যেক মাসে তিনদিন, মাসের প্রথম সোমবার ও বৃহস্পতিবার সওম রাখতেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোযা) কিভাবে পালন করবে? এবং এ বিষয়ে রেওয়ায়ত বর্ণনাকারীদের বর্ণনার পার্থক্য হাঃ-২৪১৭

আহমদ ইব্‌ন ইয়াহইয়া (রহঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কোন স্ত্রী থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যিলহজ্জ মাসের নয় দিন, আশুরার দিন এবং প্রত্যেক মাসের তিন দিন সাওম (রোযা) পালন করতেন-মাসের সোমবার এবং দুই বৃহস্পতিবার।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোযা) কিভাবে পালন করবে? এবং এ বিষয়ে রেওয়ায়ত বর্ণনাকারীদের বর্ণনার পার্থক্য হাঃ-২৪১৮

মুহাম্মদ ইব্‌ন উসমান (রহঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কোন স্ত্রী থেকে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যিলহজ্জ মাসের নবম তারিখ এবং প্রত্যেক মাসের তিন দিন সাওম (রোযা) পালন করতেন-সোমবার (দুই-সোমবার) এবং বৃহস্পতিবার।