সহিহ বুখারী অঃ->সাওম বাব->‘আশুরার দিনে সওম করা । হাঃ-২০০৬

ইব্‌নু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে ‘আশূরার দিনের সওমের উপরে অন্য কোন দিনের সওমকে প্রাধান্য প্রদান করতে দেখিনি এবং এ মাস অর্থাৎ রমযান মাস (এর উপর অন্য মাসের গুরুত্ব প্রদান করতেও দেখিনি)।


সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->‘আশুরা দিবসে সিয়াম পালন করা হাঃ-২৫৫২

‘উবায়দুল্লাহ ইবনু আবূ ইয়াযীদ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ইবনু আব্বাস (রাঃ)-কে ‘আশূরার দিনে সিয়াম পালন করা সম্পর্কে জিজ্ঞেস করার পর তিনি বললেন, এ দিন ব্যতীত রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন মাসকে অন্য মাসের তুলনায় শ্রেষ্ঠ মনে করে সিয়াম পালন করেছেন করেও আমার জানা নেই। (ই. ফা. ২৫২৯, ই. সে. ২৫২৮)