সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->মাসে তিন দিন সাওম (রোযা) পালন করা হাঃ-২৪০৬

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে দুই রাকআত চাশতের সালাত আদায় করার, বিত্রের সালাত আদায় করার পরই নিদ্রা যাওয়ার এবং প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোযা) পালন করার নির্দেশ দিয়েছেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->মাসে তিন দিন সাওম (রোযা) পালন করা হাঃ-২৪০৭

আৰু হুরায়রা থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বিতরের সালাত আদায় করার পরই নিদ্রা যাওয়ার, প্রত্যক শুক্রবার দিন গোসল করার এবং প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোযা) পালন করার নির্দেশ দিয়েছেন।