সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->যিনি বলেন, (ঐ তিনটির দু’টি হলো) সোম ও বৃহস্পতিবার হাঃ-২৪৫১

হাফসাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রতি মাসে তিন দিন সওম রাখতেনঃ (প্রথম সপ্তাহে) সোমবার ও বৃহস্পতিবার এবং দ্বিতীয় সপ্তাহে সোমবার।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাওম (রোযা), তাঁর উপর আমার মাতা পিতা উৎসর্গিত হোক হাঃ-২৩৬৬

হাফসা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক মাসের সোমবার এবং বৃহস্পতিবার দিন সাওম (রোযা) পালন করতেন এবং পরবর্তী সপ্তাহে শুধু সোমবার।