সুনানে ইবনে মাজাহ অঃ->সিয়াম বা রোজা বাব->সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখা। হাঃ-১৭৩৯

রবীআহ ইবনুল গায (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি আয়িশা (রাঃ) এর নিকট রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সোমবার ও বৃহস্পতিবারের রোযার প্রতি খুবই খেয়াল রাখতেন। [১৭৩৯]


সুনান নাসাঈ অঃ->ইমামত বাব->দ্বিতীয় কাতারের উপর প্রথম কাতারের ফযীলত হাঃ-৮১৭

ইরবায ইব্‌ন সারিয়া (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন যে, তিনি প্রথম কাতারের জন্য তিনবার (রহমত ও মাগফিরাতের) দোয়া করতেন, তারপর দ্বিতীয় কাতারের জন্য একবার।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ হাদীসে খালিদ ইব্‌ন মা’দান (রহঃ) থেকে বর্ণনার পার্থক্যের উল্লেখ হাঃ-২১৮৬

জুবায়র ইব্‌ন নূফায়র থেকে বর্নিতঃ

এক ব্যক্তি আয়েশা (রাঃ)-কে সাওম (রোযা) সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পূর্ণ শা’বান মাস সাওম (রোযা) পালন করতেন আর সোমবার এবং বৃহস্পতিবারের সাওম (রোযা) উত্তম মনে করতেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ হাদীসে খালিদ ইব্‌ন মা’দান (রহঃ) থেকে বর্ণনার পার্থক্যের উল্লেখ হাঃ-২১৮৭

আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শা’বান এবং রমযান মাসে সাওম (রোযা) পালন করতেন আর সোমবার এবং বৃহষ্পতিবারের সাওমকে (রোযাকে) উত্তম মনে করতেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাওম (রোযা), তাঁর উপর আমার মাতা পিতা উৎসর্গিত হোক হাঃ-২৩৫৬

জুবায়ের ইব্‌ন নূফায়র (রহঃ) থেকে বর্নিতঃ

আয়েশা (রাঃ) বলেছেনঃ রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পূর্ণ শা’বান মাসই সাওম (রোযা) পালন করতেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাওম (রোযা), তাঁর উপর আমার মাতা পিতা উৎসর্গিত হোক হাঃ-২৩৬১

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সর্বদা সোমবার এবং বৃহস্পতিবার সাওম (রোযা) পালন করতেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাওম (রোযা), তাঁর উপর আমার মাতা পিতা উৎসর্গিত হোক হাঃ-২৩৬২

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সর্বদা সোমবার এবং বৃহস্পতিবার সাওম (রোযা) পালন করতেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাওম (রোযা), তাঁর উপর আমার মাতা পিতা উৎসর্গিত হোক হাঃ-২৩৬৩

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সর্বদা সোমবার এবং বৃহস্পতিবার সাওম (রোযা) পালন করতেন।


সুনান নাসাঈ অঃ->ফারা‘ এবং ‘আতীরা বাব->হিংস্র জন্তুর চামড়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা হাঃ-৪২৫৪

মিকদাম ইব্‌ন মাদী কারিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রেশম বস্ত্র, স্বর্ণ এবং চিতাবাঘের চামড়া ব্যবহার করতে নিষেধ করেছেন।