সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->অপবিত্রতার গোসলে কতটুকু পরিমাণ পানি ব্যবহার মুস্তাহাব, পুরুষ এবং মেয়েলোক একই অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা এবং তাদের উভয়ের মধ্যে একজনের অবশিষ্ট পানি দিয়ে অপরজনের গোসল করার বর্ণনা। হাঃ-৬২০

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মাইমুনাহ্‌ (রাঃ) আমাকে বলেন যে, তিনি ও রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একই পাত্রে গোসল করতেন। (ই.ফা. ৬২৪, ই.সে. ৬৩৯)


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->স্বামী এবং স্ত্রীর একই পাত্র থেকে গোসল করা হাঃ-২৩৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি এবং রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একই পাত্র থেকে গোসল করতাম।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->স্বামী-স্ত্রীর একই পাত্রের পানি দিয়ে গোসল করা হাঃ-৩৭৭

মায়মূনাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ও রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একই পাত্রের পানি দিয়ে গোসল করতাম। [৩৭৫]