আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক রাতে কুরআন খতম করেছেন বলে আমার জানা নেই। [১৩৪৮]
আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমার জানা নেই যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক রাত্রে সম্পূর্ণ কুরআন শরীফ তিলাওয়াত করেছেন কিংবা তিনি সারা রাত্র সকাল অবধি সালাত আদায় করেছেন এবং রমযান ব্যতীত কখনো সম্পূর্ণ মাস সাওম পালন করেছেন।
সা‘দ ইব্ন হিশাম (রাঃ) থেকে বর্নিতঃ
আয়েশা (রাঃ) তাঁর নিকট বর্ণনা করেছেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিত্রের সালাতে দু’রাকআতে সালাম ফিরাতেন না।
আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ আমি জানি না যে, রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক রাত্রে পূর্ণ কুরআন খতম করেছিলেন কিনা বা পুর্ণ রাত্রে সকাল পর্যন্ত জাগ্রত থেকে ছিলেন কিনা বা কখনো রমযান মাস ব্যতীত পূর্ণ মাস সাওম (রোযা) পালন করেছিলেন কিনা।