সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->সওম পালনের নিয়্যাত সম্পর্কে হাঃ-২৪৫৪

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী হাফসাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি ফাজরের পূর্বে সওমের নিয়্যাত করেনি তার সওম হয়নি।


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল সিয়াম (রোযা) বাব->রাত থাকাবস্থায় সংকল্প (নিয়্যাত) না করলে রোযা হয় না হাঃ-৭৩০

হাফসা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ফজরের পূর্বেই যে লোক রোযা থাকার নিয়্যাত করেনি তার রোযা (ক্ববূল) হয়নি। -সহীহ, ইবনু মা-জাহ (১৭০০)