সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->সওম পালনের নিয়্যাত সম্পর্কে হাঃ-২৪৫৪

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী হাফসাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি ফাজরের পূর্বে সওমের নিয়্যাত করেনি তার সওম হয়নি।


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল সিয়াম (রোযা) বাব->রাত থাকাবস্থায় সংকল্প (নিয়্যাত) না করলে রোযা হয় না হাঃ-৭৩০

হাফসা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ফজরের পূর্বেই যে লোক রোযা থাকার নিয়্যাত করেনি তার রোযা (ক্ববূল) হয়নি। -সহীহ, ইবনু মা-জাহ (১৭০০)


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ প্রসঙ্গে হাফসা (রাঃ)-এর হাদীস বর্ণনাকারীদের মধ্যে বর্ণনা পার্থক্যের উল্লেখ হাঃ-২৩৩২

হাফসা (রহঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি রাত্রে ফজরের পূর্বেই সাওমের (রোযার) নিয়্যত (দূঢ় ইচ্ছা) না করে তার সাওম (রোযা) পালন হবে না।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ প্রসঙ্গে হাফসা (রাঃ)-এর হাদীস বর্ণনাকারীদের মধ্যে বর্ণনা পার্থক্যের উল্লেখ হাঃ-২৩৩৪

হাফসা (রাঃ) থেকে বর্নিতঃ

যে ব্যক্তি রাত্রে সাওমের নিয়্যত না করে তার সাওম (রোযা) পালন হবে না।