সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ হাদীসে মুয়াবিয়া ইব্‌ন সাল্লাম ও আলী ইবনুল মুবারক (রহঃ)-এর বর্ণনার বিভিন্নতা হাঃ-২২৭৭

সুওয়ায়দ ইব্‌ন নাস্‌র (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, আমি কোন প্রয়োজনে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসলাম। তখন তিনি দ্বিপ্রহরের আহার করছিলেন। তিনি বললেন, খেতে এসো। আমি তো সাওম (রোযা) পালন করছি। তিনি বললেন, কাছে এসো; আমি তোমাকে সাওমের বিধান সস্পর্কে অবহিত করব। আল্লাহ তা’আলা মুসাফিরের উপর থেকে সাওম (রোযা) মুলতবী এবং অর্ধেক সালাত (নামায/নামাজ) রহিত করে দিয়েছেন। আর গর্ভবর্তী এবং দুগ্ধদানকারী মহিলাকেও সাওম (রোযা) মুলতবী রাখার সুযোগ দিয়েছেন।