সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->অবৈধ নয় এমন কাজে রমাযান মাসে সফরকারী ব্যক্তির জন্য সওম পালন করা এবং ইফত্বার করা উভয়ই জায়িয যদি দু’ বা ততোধিক মঞ্জিলের উদ্দেশ্যে সফর করা হয়, অবশ্য ক্ষমতাবান ব্যক্তির জন্য সওম পালন করা উত্তম এবং অক্ষম ব্যক্তির জন্য সওম ভঙ্গ করা উত্তম হাঃ-২৫০৭

আবূ সা’ঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে রমাযান মাসে সফর করতাম কিন্ত সওম পালনকারীকে তার সওমের কারণে দোষারোপ করা হতো না এবং সওম ভঙ্গকারীকেও তার সওম ভঙ্গের কারণে দোষারোপ করা হতো না। ( ই. ফা. ২৪৮৪, ই.সে. ২৪৮৩)


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ প্রসঙ্গে আবূ নাযরাহ মুনযির ইব্‌ন মালিক ইব্‌ন কাত’আ থেকে বর্ণিত পার্থক্যের উল্লেখ হাঃ-২৩১২

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে সফর করছিলেন, তখন সাওম (রোযা) পালনকারীরা সাওম (রোযা) পালন করতেন আর সাওম (রোযা) ভঙ্গকারীরা সাওম (রোযা) ভঙ্গ করতেন। কিন্তু সাওম (রোযা) পালনকারীরাও সাওম (রোযা) ভঙ্গকারীদের তিরস্কার করতেন না আর সাওম (রোযা) ভঙ্গকারীরাও সাওম (রোযা) পালনকারীদের তিরস্কার করতেন না।