নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর স্ত্রী ‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ
হামযাহ ইব্নু ‘আমর আসলামী (রাঃ) অধিক সওম পালনে অভ্যস্ত ছিলেন। তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেন, আমি সফরেও কি সওম পালন করতে পারি? তিনি বললেনঃ ইচ্ছা করলে তুমি সওম পালন করতে পার, আবার ইচ্ছা করলে নাও করতে পার।
আবূ বিশর (রহঃ)-এর সূত্রে এ সানাদ থেকে বর্নিতঃ
উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এতে আছে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাদীনাতে আসার পর কখনো একাধারে এক মাস (নাফ্ল) সিয়াম পালন করেননি। (ই.ফা. ২৫৯২, ই.সে. ২৫৯১)
আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ
হামযাহ আল-আসলামী (রাঃ) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করে বলেন, আমি সিয়াম রাখি। আমি কি সফররত অবস্থায়ও সিয়াম রাখবো? রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তুমি চাইলে সিয়াম রাখো, আর যদি চাও না রাখো। [১৬৬২]
আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে আসলাম গোত্রের হামযা ইবনু আমর (রাঃ) সফরে থাকাবস্থায় রোযা পালন প্রসঙ্গে প্রশ্ন করেন। আর তিনি প্রায়ই রোযা পালন করতেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেনঃ ইচ্ছা করলে তুমি রোযা পালন করতেও পার আবার ইচ্ছা করলে ভাঙ্গতেও পার। -সহীহ, ইবনু মা-জাহ (১৬৬২), বুখারী, মুসলিম
হামযা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সফরকালীন অবস্হায় সাওম (রোযা) সম্পর্কে জিজ্ঞানা করলে তিনি বললেনঃ যদি তোমার সাওম (রোযা) পালন করতে ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর, আর যদি সাওম (রোযা) ভঙ্গ করতে ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।
হামযা ইব্ন আমর আসলামী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ ইয়া রাসুলুল্লাহ্! আমি সফরকালীন অবস্থায় সাওম (রোযা) পালন করার সামর্থ্য রাখি। তিনি বললেন, যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।
হামযা ইব্ন আমর (রাঃ) থেকে বর্নিতঃ
রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ যদি তোমার সাওম (রোযা) পালন করতে ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর। আর যদি তোমার সাওম (রোযা) ভঙ্গ করতে ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।
হামযা ইব্ন আমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যূগে বিরামহীন সাওম (রোযা) পালন করতাম। তাই অমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলুল্লাহ্! আমি সফরকালীন অবস্হায় বিরামহীন সাওম (রোযা) পালন করি। তিনি বললেন, যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।
হামযা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমি বিরামহীন সাওম (রোযা) পালনকারী ব্যক্তি। তাই আমি কি সফরকালীন অবস্থায় সাওম (রোযা) পালন করব? রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।
হামযা ইব্ন আমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেন আর তিনি-সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালনকারী ব্যক্তি ছিলেন। রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।
হামযা ইব্ন আমর আসলামী (রাঃ) থেকে বর্নিতঃ
যে, তিনি রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেনঃ আমি সফরকালীন অবস্থায় সাওম (রোযা) পালন করতে পারব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন করবে আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেলবে।
হামযা ইব্ন আমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বললেনঃ ইয়া রাসুলাল্লাহ্! আমি সর্বদা সাওম (রোযা) পালনকারী ব্যক্তি, আমি কি সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালন করব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর, আর যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।
আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন যে, হামযা (রাঃ) রাসুলুল্লাহ, (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেনঃ ইয়া রাসুলুল্লাহ্! আমি কি সফরকালীন অবস্থায় সাওম (রোযা) পালন করব? আর তিনি অধিক সাওম (রোযা) পালনকারী ছিলেন। তখন রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।
আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ হামযা (রাঃ) রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসুলুল্লাহ্! আমি কি সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালন করব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।
আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ হামযা (রাঃ) রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসুলুল্লাহ্! আমি কি সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালন করব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।
আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ হামযা (রাঃ) রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসুলুল্লাহ্! আমি কি সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালন করব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।
আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ
হামযা আসলামী (রাঃ) রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সফরকালীন অবস্হায় সাওম (রোযা) সম্পর্কে জিজ্ঞাসা করলেন আর তিনি সর্বদা সাওম (রোযা) পালনকারী ব্যক্তি ছিলেন। তখন রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।