সহিহ বুখারী অঃ->সাওম বাব->সফরে সওম পালন করা বা না করা । হাঃ-১৯৪৩

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর স্ত্রী ‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

হামযাহ ইব্‌নু ‘আমর আসলামী (রাঃ) অধিক সওম পালনে অভ্যস্ত ছিলেন। তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেন, আমি সফরেও কি সওম পালন করতে পারি? তিনি বললেনঃ ইচ্ছা করলে তুমি সওম পালন করতে পার, আবার ইচ্ছা করলে নাও করতে পার।


সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->ভ্রমণকালে সিয়াম রাখা ও না রাখার ইখতিয়ার প্রসঙ্গে হাঃ-২৫১৫

আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, হামযাহ্ ইবনু আমর আল আসলামী (রাঃ) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে সফরের অবস্থায় সওম পালন করা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, যদি তোমার ইচ্ছা হয় তবে সওম পালন কর, আর যদি ইচ্ছা হয় তবে সওম ছেড়ে দাও। (ই. ফা.২৪৯২, ই.সে. ২৪৯১)


সুনানে ইবনে মাজাহ অঃ->সিয়াম বা রোজা বাব->সফররত অবস্থায় সিয়াম রাখা। হাঃ-১৬৬২

আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

হামযাহ আল-আসলামী (রাঃ) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করে বলেন, আমি সিয়াম রাখি। আমি কি সফররত অবস্থায়ও সিয়াম রাখবো? রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তুমি চাইলে সিয়াম রাখো, আর যদি চাও না রাখো। [১৬৬২]


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল সিয়াম (রোযা) বাব->সফরে রোযা পালনের অনুমতি প্রসঙ্গে হাঃ-৭১১

আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে আসলাম গোত্রের হামযা ইবনু আমর (রাঃ) সফরে থাকাবস্থায় রোযা পালন প্রসঙ্গে প্রশ্ন করেন। আর তিনি প্রায়ই রোযা পালন করতেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেনঃ ইচ্ছা করলে তুমি রোযা পালন করতেও পার আবার ইচ্ছা করলে ভাঙ্গতেও পার। -সহীহ, ইবনু মা-জাহ (১৬৬২), বুখারী, মুসলিম


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ বিষয়ে হামযা ইব্‌ন আমর (রাঃ)-এর হাদীসে সুলায়মান ইব্‌ন ইয়াসার (রহঃ) থেকে বর্ণনার ইখতিলাফের উল্লেখ হাঃ-২২৯৭

হামযা ইব্‌ন আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালন সস্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, যদি তোমার সাওম (রোযা) পালন করতে ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর, আর যদি তোমার সাওম (রোযা) ভঙ্গ করে ফেলতে ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ বিষয়ে হামযা ইব্‌ন আমর (রাঃ)-এর হাদীসে সুলায়মান ইব্‌ন ইয়াসার (রহঃ) থেকে বর্ণনার ইখতিলাফের উল্লেখ হাঃ-২২৯৮

হামযা ইব্‌ন আমর আসলামী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ ইয়া রাসুলুল্লাহ্‌! আমি সফরকালীন অবস্থায় সাওম (রোযা) পালন করার সামর্থ্য রাখি। তিনি বললেন, যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ বিষয়ে হামযা ইব্‌ন আমর (রাঃ)-এর হাদীসে সুলায়মান ইব্‌ন ইয়াসার (রহঃ) থেকে বর্ণনার ইখতিলাফের উল্লেখ হাঃ-২২৯৯

হামযা ইব্‌ন আমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ যদি তোমার সাওম (রোযা) পালন করতে ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর। আর যদি তোমার সাওম (রোযা) ভঙ্গ করতে ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ বিষয়ে হামযা ইব্‌ন আমর (রাঃ)-এর হাদীসে সুলায়মান ইব্‌ন ইয়াসার (রহঃ) থেকে বর্ণনার ইখতিলাফের উল্লেখ হাঃ-২৩০০

হামযা ইব্‌ন আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যূগে বিরামহীন সাওম (রোযা) পালন করতাম। তাই অমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলুল্লাহ্‌! আমি সফরকালীন অবস্হায় বিরামহীন সাওম (রোযা) পালন করি। তিনি বললেন, যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ বিষয়ে হামযা ইব্‌ন আমর (রাঃ)-এর হাদীসে সুলায়মান ইব্‌ন ইয়াসার (রহঃ) থেকে বর্ণনার ইখতিলাফের উল্লেখ হাঃ-২৩০১

হামযা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমি বিরামহীন সাওম (রোযা) পালনকারী ব্যক্তি। তাই আমি কি সফরকালীন অবস্থায় সাওম (রোযা) পালন করব? রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ বিষয়ে হামযা ইব্‌ন আমর (রাঃ)-এর হাদীসে সুলায়মান ইব্‌ন ইয়াসার (রহঃ) থেকে বর্ণনার ইখতিলাফের উল্লেখ হাঃ-২৩০২

হামযা ইব্‌ন আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেন আর তিনি-সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালনকারী ব্যক্তি ছিলেন। রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ প্রসঙ্গে হিশাম ইব্‌ন উরওয়াহ (রহঃ)-এর বর্ণনাভেদের উল্লেখ হাঃ-২৩০৪

হামযা ইব্‌ন আমর আসলামী (রাঃ) থেকে বর্নিতঃ

যে, তিনি রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেনঃ আমি সফরকালীন অবস্থায় সাওম (রোযা) পালন করতে পারব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন করবে আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেলবে।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ প্রসঙ্গে হিশাম ইব্‌ন উরওয়াহ (রহঃ)-এর বর্ণনাভেদের উল্লেখ হাঃ-২৩০৫

হামযা ইব্‌ন আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বললেনঃ ইয়া রাসুলাল্লাহ্‌! আমি সর্বদা সাওম (রোযা) পালনকারী ব্যক্তি, আমি কি সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালন করব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর, আর যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ প্রসঙ্গে হিশাম ইব্‌ন উরওয়াহ (রহঃ)-এর বর্ণনাভেদের উল্লেখ হাঃ-২৩০৬

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, হামযা (রাঃ) রাসুলুল্লাহ, (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেনঃ ইয়া রাসুলুল্লাহ্‌! আমি কি সফরকালীন অবস্থায় সাওম (রোযা) পালন করব? আর তিনি অধিক সাওম (রোযা) পালনকারী ছিলেন। তখন রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ প্রসঙ্গে হিশাম ইব্‌ন উরওয়াহ (রহঃ)-এর বর্ণনাভেদের উল্লেখ হাঃ-২৩০৭

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ হামযা (রাঃ) রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসুলুল্লাহ্‌! আমি কি সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালন করব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ প্রসঙ্গে হিশাম ইব্‌ন উরওয়াহ (রহঃ)-এর বর্ণনাভেদের উল্লেখ হাঃ-২৩০৭

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ হামযা (রাঃ) রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসুলুল্লাহ্‌! আমি কি সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালন করব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ প্রসঙ্গে হিশাম ইব্‌ন উরওয়াহ (রহঃ)-এর বর্ণনাভেদের উল্লেখ হাঃ-২৩০৭

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ হামযা (রাঃ) রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসুলুল্লাহ্‌! আমি কি সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালন করব? তিনি বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ প্রসঙ্গে হিশাম ইব্‌ন উরওয়াহ (রহঃ)-এর বর্ণনাভেদের উল্লেখ হাঃ-২৩০৮

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

হামযা আসলামী (রাঃ) রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সফরকালীন অবস্হায় সাওম (রোযা) সম্পর্কে জিজ্ঞাসা করলেন আর তিনি সর্বদা সাওম (রোযা) পালনকারী ব্যক্তি ছিলেন। তখন রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) পালন কর আর যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম (রোযা) ভঙ্গ করে ফেল।