সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->সফরকালীন সাওম (রোযা) পালনকারী বাড়িতে অবস্থানকালীন সাওম (রোযা) ভঙ্গকারীর ন্যায় হাঃ-২২৮৪

আব্দুর রহমান ইব্‌ন আউফ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, বলা হল যে, সফরকালীন অবস্হায় সাওম (রোযা) পালন করা বাড়িতে অবস্হানকালে সাওম (রোযা) ভঙ্গ করার ন্যায়। (সফরকালীন অবস্থায় সাওম (রোযা) পালন দ্বারা যদি সাওম (রোযা) পালনকারী পরিশ্রান্ত হয়ে যায় তবে তার জন্য সাওম (রোযা) ভঙ্গ করাই উত্তম।)


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->সফরকালীন সাওম (রোযা) পালনকারী বাড়িতে অবস্থানকালীন সাওম (রোযা) ভঙ্গকারীর ন্যায় হাঃ-২২৮৫

আব্দুর রহমান ইব্‌ন আউফ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, সফরকালীন অবস্থায় সাওম (রোযা) পালনকারী ব্যক্তি বাড়িতে অবস্হানকালে সাওম (রোযা) ভঙ্গকারী ব্যক্তির ন্যায়।