সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ হাদীসে মুয়াবিয়া ইব্‌ন সাল্লাম ও আলী ইবনুল মুবারক (রহঃ)-এর বর্ণনার বিভিন্নতা হাঃ-২২৭৯

কুতায়বা (রহঃ) থেকে বর্নিতঃ

বালহারীশ গোত্রের এক ব্যক্তির পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার মুসাফির অবস্হায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসলাম। তখন আমি সাওম (রোযা) পালন করছিলাম আর তিনি আহার গ্রহণ করছিলেন। তিনি বললেন, এসো, আমি বললাম, আমিতো সাওম (রোযা) পালন করছি। তিনি বললেন, এসো, তুমি কি আল্লাহ তা’আলা মুসাফিরের উপর থেকে কি কি মুলতবী করে দিয়েছেন তা জান না? আমি বললাম, মুসাফিরের উপর থেকে কি কি মুলতবী করে দিয়েছেন? তিনি বললেন, সাওম (রোযা) এবং অর্ধেক সালাত (নামায/নামাজ)।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ হাদীসে মুয়াবিয়া ইব্‌ন সাল্লাম ও আলী ইবনুল মুবারক (রহঃ)-এর বর্ণনার বিভিন্নতা হাঃ-২২৮১

(আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি সফর করছিলাম। একবার রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসলাম। তখন তিনি আহার করছিলেন আর আমি সাওম (রোযা) পালন করছিলাম। তিনি বললেন, এসো, আমি বললাম- আমি তো সাওম (রোযা) পালন করছি। তিনি বললেন, তুমি কি জান, আল্লাহ তা’আলা মুসাফিরের উপর থেকে কি কি মুলতবী করে রেখেছেন? আমি জিজ্ঞাসা করলাম, কি কি মূলতবী করে রেখেছেন? তিনি বললেন, সাওম (রোযা) এবং অর্ধেক সালাত (নামায/নামাজ)।