আব্দুর রহমান ইব্ন মুহাম্মাদ (রহঃ) থেকে বর্নিতঃ
বালহারীশ গোত্রের এক ব্যক্তির পিতা থেকে বর্নিত। তিনি বলেন, আমি যথায় ইচ্ছা সফর করতাম। একবার আমি রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসলাম। তখন তিনি আহার করছিলেন। তিনি বললেন, এসো, খাও। আমি বললাম আমি তো সাওম (রোযা) পালন করছি। তখন রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমি তোমাকে সাওম (রোযা) সস্পর্কে অবহিত করব। আল্লাহ তা’আলা মুসাফিরের উপর থেকে সাওম (রোযা) মুলতবী এবং অর্ধেক সালাত (নামায/নামাজ) রহিত করে দিয়েছেন।
(আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি সফর করছিলাম। একবার রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসলাম। তখন তিনি আহার করছিলেন আর আমি সাওম (রোযা) পালন করছিলাম। তিনি বললেন, এসো, আমি বললাম- আমি তো সাওম (রোযা) পালন করছি। তিনি বললেন, তুমি কি জান, আল্লাহ তা’আলা মুসাফিরের উপর থেকে কি কি মুলতবী করে রেখেছেন? আমি জিজ্ঞাসা করলাম, কি কি মূলতবী করে রেখেছেন? তিনি বললেন, সাওম (রোযা) এবং অর্ধেক সালাত (নামায/নামাজ)।