আমর ইব্ন উমাইয়া দমরী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি একবার সফর থেকে রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে আসলাম। তিনি বললেন, হে আবূ উমাইয়া! দ্বিপ্রহরের আহার গ্রহণের জন্য অপেক্ষা কর। আমি বললাম যে, আমি সাওম (রোযা) পালন করছি। তিনি বললেন, আসো আমার কাছে আসো, যাতে আমি তোমাকে মুসাফিরের সম্পর্কে বিধান বলতে পারি। আল্লাহ তা’আলা মুসাফির থেকে সাওম (রোযা) কে মুলতবী রেখেছেন আর অর্ধেক সালাত (নামায/নামাজ) রহিত করে দিয়েছেন।
আমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি একবার রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসলাম। তখন রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন, হে আবূ উমাইয়া! তুমি কি দ্বিপ্রহরের খানা পর্যন্ত অপেক্ষা করবে না? আমি বললাম, ইয়া রাসুলুল্লাহ্! আমি সাওম (রোযা) পালন করছি। তিনি বললেন, আসো আমার কাছে আসো; আমি তোমাকে মুসাফির সম্পর্কে বিধান অবহিত করি। আল্লাহ তা’আলা মুসাফির থেকে সাওম (রোযা)-কে মুলতবী এবং অর্ধেক সালাত (নামায/নামাজ) রহিত করে দিয়েছেন।
আবূ উমাইয়া দমরী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি একবার রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে সফর থেকে আসলাম এবং তাঁকে সালাম করলাম। যখন আমি চলে যেতে উদ্যত হলাম, তিনি বললেনঃ দ্বিপ্রহরের আহারের জন্য অপেক্ষা কর, হে আবূ উমাইয়া (রাঃ)! আমি বললাম, ইয়া নবীয়্যাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমি তো সাওম (রোযা) পালন করছি। তিনি বললেন, কাছে এসো; আমি তোমাকে মুসাফিরের বিধান সস্পর্কে অবহিত করি। আল্লাহ তা’আলা মুসাফিরের উপর থেকে সাওম (রোযা)-কে মুলতবী এবং অর্ধেক সালাতকে (নামায/নামাজ) রহিত করেছেন।
আবূ উমাইয়া দমরী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি একবার সফর থেকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে আসলেন। রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ হে আবূ উমাইয়া (রাঃ)! দ্বিপ্রহরের খানার অপেক্ষা কর। আমি বললাম, আমি তো সাওম (রোযা) পালন করছি। কাছে এসো; আমি তোমাকে মুসাফিরের বিধান সস্পর্কে অবহিত করি। আল্লাহ তা’আলা মুসাফির থেকে সাওম (রোযা)-কে মুলতবী এবং অর্ধেক সালাতকে (নামায/নামাজ) রহিত করেছেন।