সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->মুসাফির থেকে সাওম (রোযা) মুলতবীকরণ এবং আমর ইব্‌ন উমাইয়া (রাঃ) থেকে আওযায়ী কর্তৃক রেওয়াত বর্ণনায় সনদের বিভিন্নতা হাঃ-২২৬৮

আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি একবার রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসলাম। তখন রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন, হে আবূ উমাইয়া! তুমি কি দ্বিপ্রহরের খানা পর্যন্ত অপেক্ষা করবে না? আমি বললাম, ইয়া রাসুলুল্লাহ্‌! আমি সাওম (রোযা) পালন করছি। তিনি বললেন, আসো আমার কাছে আসো; আমি তোমাকে মুসাফির সম্পর্কে বিধান অবহিত করি। আল্লাহ তা’আলা মুসাফির থেকে সাওম (রোযা)-কে মুলতবী এবং অর্ধেক সালাত (নামায/নামাজ) রহিত করে দিয়েছেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->মুসাফির থেকে সাওম (রোযা) মুলতবীকরণ এবং আমর ইব্‌ন উমাইয়া (রাঃ) থেকে আওযায়ী কর্তৃক রেওয়াত বর্ণনায় সনদের বিভিন্নতা হাঃ-২২৬৯

আবূ উমাইয়া দমরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি একবার রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে সফর থেকে আসলাম এবং তাঁকে সালাম করলাম। যখন আমি চলে যেতে উদ্যত হলাম, তিনি বললেনঃ দ্বিপ্রহরের আহারের জন্য অপেক্ষা কর, হে আবূ উমাইয়া (রাঃ)! আমি বললাম, ইয়া নবীয়্যাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমি তো সাওম (রোযা) পালন করছি। তিনি বললেন, কাছে এসো; আমি তোমাকে মুসাফিরের বিধান সস্পর্কে অবহিত করি। আল্লাহ তা’আলা মুসাফিরের উপর থেকে সাওম (রোযা)-কে মুলতবী এবং অর্ধেক সালাতকে (নামায/নামাজ) রহিত করেছেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->মুসাফির থেকে সাওম (রোযা) মুলতবীকরণ এবং আমর ইব্‌ন উমাইয়া (রাঃ) থেকে আওযায়ী কর্তৃক রেওয়াত বর্ণনায় সনদের বিভিন্নতা হাঃ-২২৭১

আবূ উমাইয়া দমরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি একবার সফর থেকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে আসলেন। রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ হে আবূ উমাইয়া (রাঃ)! দ্বিপ্রহরের খানার অপেক্ষা কর। আমি বললাম, আমি তো সাওম (রোযা) পালন করছি। কাছে এসো; আমি তোমাকে মুসাফিরের বিধান সস্পর্কে অবহিত করি। আল্লাহ তা’আলা মুসাফির থেকে সাওম (রোযা)-কে মুলতবী এবং অর্ধেক সালাতকে (নামায/নামাজ) রহিত করেছেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ হাদীসে মুয়াবিয়া ইব্‌ন সাল্লাম ও আলী ইবনুল মুবারক (রহঃ)-এর বর্ণনার বিভিন্নতা হাঃ-২২৭২

আবূ উমাইয়া দমরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি একবার সফর থেকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে আসলেন আর তখন তিনি সাওম (রোযা) পালন করছিলেন। রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেনঃ তুমি কি দ্বিপ্রহরের আহার করা পর্যন্ত অপেক্ষা করবে না? তিনি বললেন, আমি তো সাওম (রোযা) পালন করছি। তখন রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি কাছে এসো; আমি তোমাকে মুসাফিরের সাওমের (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) বিধান সস্পর্কে অবহিত করি। আল্লাহ তা’আলা মুসাফিরের উপর থেকে সাওম (রোযা)-কে মুলতবী এবং অর্ধেক সালাতকে (নামায/নামাজ) রহিত করেছেন।