সহিহ বুখারী অঃ->সৃষ্টির সূচনা বাব->ইবলীস ও তার বাহিনীর বর্ণনা হাঃ-৩২৮২

সুলাইমান ইব্‌নু সুরাদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে উপবিষ্ট ছিলাম। তখন দু’জন লোক গালাগালি করছিল। তাদের এক জনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে গিয়েছিল। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমি এমন একটি দু’আ জানি, যদি এ লোকটি পড়ে তবে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি পড়ে “আ’উযুবিল্লাহি মিনাশ শায়তান”- আমি শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই। তবে তার রাগ চলে যাবে। তখন তাকে বলল, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তুমি আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাও। সে বলল, আমি কি পাগল হয়েছি?


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ হাদীসে মুয়াবিয়া ইব্‌ন সাল্লাম ও আলী ইবনুল মুবারক (রহঃ)-এর বর্ণনার বিভিন্নতা হাঃ-২২৭৩

আবূ উমাইয়া (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি এক সফর থেকে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে আসলেন এরপর উক্তরূপ বর্ণনা করেছেন।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->পরচুলা ব্যবহারকারিণীর উপর লা'নত হাঃ-৫২৪৯

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চুলে (পরচুলা) যোজনা করে এমন মহিলার উপর লা'নত করেছেন।


সুনানে ইবনে মাজাহ অঃ->হজ্জ বাব->মুহাস্‌সাবে যাত্রা বিরতি হাঃ-৩০৬৯

. ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - আবূ বাকর, উমার ও উসমান (রাঃ) বাতহা নামক স্থানে যাত্রাবিরতি করতেন। [৩০৬৯] তাহকীক আলবানীঃ সহীহ।