সহিহ বুখারী অঃ->জিহাদ বাব->আল্লাহর পথে থাকা অবস্থায় সিয়াম পালনের ফযীলত। হাঃ-২৮৪০

আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় এক দিনও সিয়াম পালন করে, আল্লাহ্ তার মুখমন্ডলকে দোযখের আগুন হতে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন।


সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->আল্লাহ্‌র পথে (যুদ্ধক্ষেত্রে) সিয়াম পালন করতে সক্ষম হলে এবং এতে কোনরূপ ক্ষতি হওয়ার বা শক্তিহীন হয়ে যুদ্ধ করতে অক্ষম হয়ে পড়ার আশঙ্কা না থাকলে এ ধরনের সিয়ামের ফাযীলত হাঃ-২৬০১

আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে বান্দা আল্লাহ্‌র রাস্তায় (যুদ্ধের সময়) একদিন সিয়াম পালন করবে আল্লাহ্‌ তা’আলা তার চেহারাকে এ দিনের (সিয়ামের) বারাকাতে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের পথ দূরে রাখবেন। (ই.ফা. ২৫৭৮, ই.সে. ২৫৭৭)


সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->আল্লাহ্‌র পথে (যুদ্ধক্ষেত্রে) সিয়াম পালন করতে সক্ষম হলে এবং এতে কোনরূপ ক্ষতি হওয়ার বা শক্তিহীন হয়ে যুদ্ধ করতে অক্ষম হয়ে পড়ার আশঙ্কা না থাকলে এ ধরনের সিয়ামের ফাযীলত হাঃ-২৬০৩

আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি, যে বান্দা আল্লাহ্‌র রাস্তায় একদিন সিয়াম পালন করে, আল্লাহ্‌ তা’আলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের পথ দূরে রাখবেন। (ই.ফা. ২৫৮০, ই.সে. ২৫৭৯)


সুনানে ইবনে মাজাহ অঃ->সিয়াম বা রোজা বাব->আল্লাহ্‌র রাস্তায় এক দিন সিয়াম রাখার ফযিলত । হাঃ-১৭১৭

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় একদিন সিয়াম রাখে, আল্লাহ্‌ ঐ দিনের বিনিময়ে জাহান্নামকে তার মুখমন্ডল থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে দেন। [১৭১৭]


সুনানে ইবনে মাজাহ অঃ->সিয়াম বা রোজা বাব->আল্লাহ্‌র রাস্তায় এক দিন সিয়াম রাখার ফযিলত । হাঃ-১৭১৮

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় একদিন সিয়াম রাখে, আল্লাহ্‌ তার বিনিময়ে জাহান্নাম থেকে তার মুখমন্ডলকে সত্তর বছরের দূরত্বে রাখেন। [১৭১৮]


জামে' আত-তিরমিজি অঃ->জিহাদের ফযিলত বাব->আল্লাহ্‌ তা’আলার পথে রোযা আদায়ের সাওয়াব হাঃ-১৬২২

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক একদিন আল্লাহ্‌ তা’আলার পথে রোযা আদায় করে আল্লাহ্‌ তা’আলা তাকে জাহান্নাম হতে সত্তর বছরের (পথের) দূরত্বে রাখবেন। (উরওয়া ও সুলাইমানের) একজনের বর্ণনায় সত্তর বছর এবং অপরজনের বর্ণনায় চল্লিশ বছর উল্লেখ আছে। প্রথম শব্দে (অর্থাৎ সত্তর বছর) হাদীসটি সহীহ্‌, তা’লীকুর রাগীব (২/৬২)


জামে' আত-তিরমিজি অঃ->জিহাদের ফযিলত বাব->আল্লাহ্‌ তা’আলার পথে রোযা আদায়ের সাওয়াব হাঃ-১৬২৩

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন মানুষ যদি একদিন আল্লাহ্‌ তা’আলার রাস্তায় রোযা আদায় করে তাহলে সেই দিনটি তার চেহারা হতে জাহান্নামকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে দেয়। সহীহ্‌, ইবনু মা-জাহ (১৭১৭), নাসা-ঈ


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->যে ব্যক্তি মহান আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা) পালন করলো তার সওয়াব এ বিষয়ে হাদীস বর্ণনায় সুহায়ল ইব্‌ন আবূ সালিহ (রহঃ) থেকে বর্ণনা পার্থক্য প্রসঙ্গ হাঃ-২২৪৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন যে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা) পালন করবে আল্লাহ তা’আলা সেই একদিনের সাওমের বিনিময়ে তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দূরে সরিয়ে রাখবেন। (অর্থাৎ তার চেহারা জাহান্নাম থেকে বহু দুরে থাকবে।)


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->যে ব্যক্তি মহান আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা) পালন করলো তার সওয়াব এ বিষয়ে হাদীস বর্ণনায় সুহায়ল ইব্‌ন আবূ সালিহ (রহঃ) থেকে বর্ণনা পার্থক্য প্রসঙ্গ হাঃ-২২৪৫

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা) পালন করবে আল্লাহ তা’আলা সেই একদিনের সাওমের বিনিময়ে তার জাহান্নামের মাঝ খানে সত্তর বছরের দুরত্ব করে দেবেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->যে ব্যক্তি মহান আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা) পালন করলো তার সওয়াব এ বিষয়ে হাদীস বর্ণনায় সুহায়ল ইব্‌ন আবূ সালিহ (রহঃ) থেকে বর্ণনা পার্থক্য প্রসঙ্গ হাঃ-২২৪৬

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা) পালন করবে আল্লাহ তা’আলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দূরে সরিয়ে রাখবেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->যে ব্যক্তি মহান আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা) পালন করলো তার সওয়াব এ বিষয়ে হাদীস বর্ণনায় সুহায়ল ইব্‌ন আবূ সালিহ (রহঃ) থেকে বর্ণনা পার্থক্য প্রসঙ্গ হাঃ-২২৪৭

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা) পালন করবে আল্লাহ তা’আলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দুরত্বে সরিয়ে রাখবেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->যে ব্যক্তি মহান আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা) পালন করলো তার সওয়াব এ বিষয়ে হাদীস বর্ণনায় সুহায়ল ইব্‌ন আবূ সালিহ (রহঃ) থেকে বর্ণনা পার্থক্য প্রসঙ্গ হাঃ-২২৪৮

আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা) পালন করবে আল্লাহ তা’আলা সেই সাওমের বিনিময়ে তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে রাখবেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->যে ব্যক্তি মহান আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা) পালন করলো তার সওয়াব এ বিষয়ে হাদীস বর্ণনায় সুহায়ল ইব্‌ন আবূ সালিহ (রহঃ) থেকে বর্ণনা পার্থক্য প্রসঙ্গ হাঃ-২২৫০

আবূ সাঈদ খূদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা) পালন করবে আল্লাহ তা’আলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছারের দূরে সরিয়ে রাখবেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ বিষয়ে সুফিয়ান (রহঃ) সূত্রে হাদীস বর্ণনায় বর্ণনা পার্থক্য হাঃ-২২৫১

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা) পালন করবে আল্লাহ তা’আলা সেই সাওমের বিনিময়ে তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে রাখবেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ বিষয়ে সুফিয়ান (রহঃ) সূত্রে হাদীস বর্ণনায় বর্ণনা পার্থক্য হাঃ-২২৫২

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিত। তিনি বলেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা) পালন করবে আল্লাহ তা’আলা সেই সাওমের বিনিময়ে তার চেহারা থেকে জাহান্নামের উত্তাপকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে রাখবেন।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ বিষয়ে সুফিয়ান (রহঃ) সূত্রে হাদীস বর্ণনায় বর্ণনা পার্থক্য হাঃ-২২৫৩

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সাওম (রোযা) পালন করবে আল্লাহ তা’আলা সেই সাওমের বিনিময়ে তার চেহারা থেকে জাহান্নামকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে রাখবেন।