উসমান (রাঃ) থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যুদ্ধের মাঠে ঢাল যেমন তোমাদের রক্ষাকারী, সিয়ামও তদ্রূপ জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল। [১৬৩৯]
সাঈদ ইব্ন আবূ হিন্দ (রহঃ) থেকে বর্নিতঃ
আমির ইব্ন সা’অসা’আ গোত্রের মুতাররিফ (রহঃ) নামক জনৈক ব্যক্তি বর্ননা করেছেন যে, উছমান ইব্ন আবূল ‘আস (রাঃ) তাকে পান করাবার জন্য দুধ আনালে তিনি বললেন যে, আমি সাওম (রোযা) পালন করছি। তখন উছমান (রাঃ) বললেনঃ আমি রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি যে, সাওম (রোযা) ঢাল স্বরূপ, তোমাদের যুদ্ধে ব্যবহৃত ঢালের ন্যায়।