সহিহ বুখারী অঃ->ওজু বাব->আবদ্ধ পানিতে পেশাব করা। হাঃ-২৩৯

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তোমাদের কেউ যেন স্থির- যা প্রবাহিত নয় এমন পানিতে কখনো পেশাব না করে। (সম্ভবত) পরে সে আবার তাতে গোসল করবে। (আধুনিক প্রকাশনীঃ ২৩২, ইসলামী ফাউন্ডেশনঃ ২৩৮ শেষাংশ)

সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->স্থির পানিতে প্রস্রাব করা নিষেধ করা হাঃ-৫৪৩

আবূ হুরাইরাহ্ (রা.) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমাদের কেউ যেন জমা পানিতে প্রস্রাব করে তা দিয়ে যেন গোসল না করে। (ই.ফা. ৫৪৭, ই.সে. ৫৬৩)

সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->বদ্ধ পানিতে পেশাব করা। হাঃ-৬৯

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে অতঃপর। সেই তো আবার সেখানে গোসল করে।

সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->বদ্ধ পানিতে পেশাব করা। হাঃ-৭০

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে এবং জানাবাতের গোসল না করে। [৭০] হাসান সহীহ। [৭০] ইব্‌নে মাজাহ (অধ্যায়ঃ পবিত্রটা, অনুঃ বদ্ধ পানিতে পেশাব করা নিষেধ, হাঃ ৩৪৪) আহমাদ (২/৪৩৩)

জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->বদ্ধ পানিতে পেশাব করা মাকরূহ হাঃ-৬৮

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, এমন যেন না হয় যে, তোমাদের কেউ বদ্ধ পানিতে (কূপ, পুকুর, জলাশয়) পেশাব করে, অতঃপর তা দিয়েই ওযূ করে। – সহীহ। ইবনু মাজাহ-(৩৩৪)

সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->বদ্ধ পানির বর্ণনা হাঃ-৫৭

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে যেখানে সে পরে উযূ করবে। [১]

সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->বদ্ধ পানির বর্ণনা হাঃ-৫৮

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে, যাতে সে পরে গোসল করবে। ইমাম নাসাঈ (রহঃ) বলেন: ইয়াকূব (রহঃ) এ হাদীসখানা বর্ণনা করতেন এক দীনার নিয়ে।

সুনান নাসাঈ অঃ->গোসল ও তায়াম্মুম বাব->বদ্ধ পানিতে জুনুব ব্যক্তির গোসলের নিষেধাজ্ঞা হাঃ-৩৯৭

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেছেনঃ কোন ব্যক্তি যেন বদ্ধ পানিতে পেশাব না করে, যাতে সে পরে গোসল অথবা উযূ করবে।

মুয়াত্তা ইমাম মালিক অঃ->সফরে নামায কসর আদায় করা বাব->সালাতুয যুহা (চাশ্ত ও ইশরাকের নামায) হাঃ-৩৪৪

আকীল ইবনু আবি তালিব (র) থেকে বর্নিতঃ

উম্মুহানী বিন্ত আবি তালিব (রাঃ) আবূ মুররার নিকট বর্ণনা করেন যে, মক্কা বিজয়ের বৎসর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট রাক’আত নামায আদায় করেছেন। তখন তাঁর পরিধানে (সর্বাঙ্গে জড়ানো অবস্থায়) একটি মাত্র কাপড় ছিল। (হাদীসটি ইমাম মালিক (রঃ) এককভাবে বর্ণনা করেছেন, তবে হাদীসে বর্ণিত ঘটনাটি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে)