সুনান নাসাঈ অঃ->হায়য ও ইস্তিহাযা বাব->হায়ায ও ইস্তিহাযার রক্তের পার্থক্য হাঃ-৩৬৭

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

ফাতিমা বিনত আবু হুবায়শ (রাঃ) বললেনঃ ইয়া রাসূলুল্লাহ্‌! আমি পাক হই না, আমি কি সালাত আদায় ছেড়ে দেব? তিনি বললেনঃ না, এটা শিরা হতে নির্গত রক্তবিশেষ। খালিদ বলেনঃ আমি যা তার নিকট পাঠ করেছি, তাতে রয়েছে : তা হায়য নয়, যখন হায়য দেখা দেয় তখন তুমি সালাত ত্যাগ করবে; আর যখন তা শেষ হয়, তখন তোমার শরীর হতে রক্ত ধুয়ে নেবে এবং সালাত আদায় করবে।