সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->সাহারী খাওয়ার জন্য আহবান করা হাঃ-২১৬৩

ইরবায ইব্‌ন সারিয়া (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, আমি রমযান মাসে রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সাহারী খাওয়ার জন্য আহবান করতে এবং বলতে শুনেছি যে, তোমরা সকালে পবিত্র আহারের দিকে এস।


সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->যারা সাহারীকে ভোরের নাস্তা আখ্যায়িত করেন হাঃ-২৩৪৪

আল-‘ইরবাদ ইবনু সারিয়াহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে রমাযানের সাহারীর সময় ডাকলেন এবং বললেনঃ বরকতময় সকালের খাবারের দিকে এসো।