সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->সাহারীকে সকালের খাদ্য বলে নামকরণ হাঃ-২১৬৫

খালিদ ইব্‌ন মা’দান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে বলেছেনঃ তোমরা সকাল বেলার পবিত্র আহারের দিকে এসো অর্থাৎ সাহারীর দিকে এস।


সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->যারা সাহারীকে ভোরের নাস্তা আখ্যায়িত করেন হাঃ-২৩৪৪

আল-‘ইরবাদ ইবনু সারিয়াহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে রমাযানের সাহারীর সময় ডাকলেন এবং বললেনঃ বরকতময় সকালের খাবারের দিকে এসো।