সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->কবরের উপর বসা এবং সলাত আদায় করা প্রসঙ্গে হাঃ-২১৩৮

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন তোমাদের কারো জলন্ত আঙ্গারের উপর বসে থাকা এবং তাতে তার কাপর পুড়ে গিয়ে শরীরের চামড়া দগ্ধীভুত হওয়া কবরের উপর বসার চেয়ে উত্তম। (ই.ফা. ২১১৭, ই.সে. ২১২০)


সুনানে আবু দাউদ অঃ->জানাযা বাব->ক্ববরের উপর বসা নিষেধ হাঃ-৩২২৮

আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যদি আগুনের ফুলকির উপর বসে এবং তাতে তার পরিধের বস্ত্র পুড়ে ঐ আগুন তার শরীরের চামড়া পর্যন্ত পৌঁছে যায় এটা তার জন্য ক্ববরের উপরে বসা থেকে উত্তম।


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->কবর মাড়ানো এবং তাঁর উপর বসা নিষেধ । হাঃ-১৫৬৬

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কবরের উপর তোমাদের কারো বসার চাইতে জ্বলন্ত অঙ্গারের উপর বসা তার জন্য উত্তম। [১৫৬৫]