সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->কবরকে প্রশস্থ করা মুস্তাহাব হাঃ-২০১১

সা'দ এর পিতা (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, যখন উহুদের দিন অনেক মুসলমানের উপর বিপদ আসল আর সাহাবীগণ ক্ষত-বিক্ষত হলেন। তখন রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা কবর খনন কর এবং তা প্রশস্থ কর। আর দুই দুইজন তিন তিনজন ব্যক্তিকে এক এক কবরে দাফন কর এবং যে ব্যক্তি কুরআন বেশী জানে তাকে প্রথমে রাখ।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->অনেক ব্যক্তিকে এক কবরে দাফন করা হাঃ-২০১৬

হিশাম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, উহুদের দিন আঘাত ছিল মারাত্মক। রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে তার অভিযোগ করা হলে তিনি বললেন, তোমরা কবর খনন কর এবং কবরকে প্রশস্ত ও সুন্দর কর আর এক এক কবরে দুই দুইজন তিন তিনজন করে দাফন কর আর যে কুরআন বেশী জানে তাকে অগ্রে রাখ।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->অনেক ব্যক্তিকে এক কবরে দাফন করা হাঃ-২০১৭

হিশাম ইব্‌ন আমির (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা কবর খনন কর ও তা সুন্দর কর এবং (এক এক কবরে) দুই দুইজন তিন তিনজনকে দাফন কর আর যে কুরআন বেশী জানে তাকে অগ্রে দাফন কর।


জামে' আত-তিরমিজি অঃ->জিহাদ বাব->শহীদদের দাফনকার্য প্রসঙ্গে হাঃ-১৭১৩

হিশাম ইবনু আমির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট শহীদদের কথা বলা হলে তিনি বললেনঃ প্রশস্তভাবে কবর খনন কর, সৌহার্দ্যপূর্ণ আচরণ কর এবং একই কবরে দুই-দুইজন অথবা তিন-তিনজনকে দাফন কর। এদের মধ্যে যে কুরআনে বেশি পারদর্শী ছিল তাকে সম্মুখে (কিবলার দিকে) রাখ। বর্ণনাকারী বলেন, আমার পিতাও মারা যান। তাকে দু‘জনের সামনে রাখা হয়। সহীহ্, ইবনু মা-জাহ (১৫৬০)


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->কবর খনন করা । হাঃ-১৫৬০

হিশাম বিন আমির (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা প্রশস্ত করে কবর খনন করো এবং সদয় হও। [১৫৫৯]