আলী (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, একদা আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) – কে বললাম, আপনার পথভ্রষ্ট বৃদ্ধ চাচা আবূ ত্বালিব মৃত্যু বরণ করেছে। তিনি বললেনঃ যাও এবং তোমার পিতাকে মাটিতে দাফন করে আসো। আমার কাছে ফিরে আসার আগে অন্য কিছু করো না। বর্ণনাকারী বলেন, আমি তাকে মাটি দিয়ে সরাসরি তাঁর কাছে আসি। তিনি আমাকে গোসল করতে নির্দেশ করেন। সুতরাং আমি গোসল করলাম। তিনি আমার জন্য দু’আ করলেন।