সুনানে আবু দাউদ অঃ->জানাযা বাব->ক্ববরের পাশে বসার নিয়ম হাঃ-৩২১২

আল-বারাআ ইবনু ‘আযিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাথে আনসারদের এক ব্যক্তির জানাযা পড়ার জন্য বের হলাম। আমরা সেখানে পৌছে দেখি, তখনও ক্ববর খনন শেষ হয়নি। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ক্বিবলাহমুখি হয়ে বসলেন। আমরাও তাঁর সাথে বসে গেলাম।


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->কবরস্থানে বসা হাঃ-১৫৪৯

বারা’ বিন আযিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে একটি জানাজায় বের হলাম। আমরা কবরস্থানে পৌঁছলে তিনি বসে পড়েন (এবং আমরাও নীরবে অনড় হয়ে বসে পড়লাম), যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। [১৫৪৮]