সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->মাইয়্যিতের জানাযার সলাত আদায় করা এবং (ক্ববরস্থানে নেয়ার সময়) তার পিছে পিছে যাওয়া হাঃ-২০৮৩

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি জানাযার অনুসরণ করে তার জন্য রয়েছে এক ক্বীরাত্ব সাওয়াব। এটা শুনে ইবনু ‘উমার (রাঃ) বললেন, আবূ হুরায়রাহ্‌ (রাঃ) আমাদের কাছে অতিরঞ্জিত করেছে। এরপর তিনি ‘আয়িশা (রাঃ)- এর নিকট লোক পাঠিয়ে তাঁকে এর সত্যতা সম্পর্কে জিজ্ঞেস করলেন। ‘আয়িশা (রাঃ) আবূ হুরায়রাহ্‌ (রাঃ)-এর কথাটি সত্যায়িত করলেন। এরপর ইবনু ‘উমার (রাঃ) বললেন, আমরা তো বহু সংখ্যক ক্বীরাত্ব থেকে বঞ্চিত হলাম। (ই.ফা. ২০৬২, ই.সে. ২০৬৭)