সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->ক্ববরের উপর জানাযার সলাত আদায় করা হাঃ-২১০৫

‘আবদুর রহমান ইবনু লায়লা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, যায়দ (রাঃ) আমাদের জানাযাহ্‌সমূহে চারটি তাকবীর উচ্চারণ করতেন। আর তিনি কোন জানাযায় পাঁচ তাকবীরও দিয়েছেন। আমি তাঁকে জিজ্ঞেস করলে তিনি বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরূপ (পাঁচবার) তাকবীর দিতেন। (ই.ফা. ২০৮৪, ই.সে. ২০৮৮)


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->যে ব্যক্তি জানাযার সলাতে পাঁচ তাকবীর বলে। হাঃ-১৫০৫

আবদুর রহমান বিন আবু লায়লা থেকে বর্নিতঃ

যায়দ বিন আরকাম (রাঃ) আমাদের জানাযার সলাতে চার তাকবীর বলতেন। তিনি এক জানাযার সলাতে পাঁচ তাকবীর বলেন। আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পাঁচ তাকবীরও বলেছেন। [১৫০৪]