সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->মসজিদে জানাযার সালাত আদায় করা হাঃ-১৯৬৭

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সুহায়ল ইব্‌ন বায়দা (রাঃ)-এর উপর মসজিদেই জানাযার সালাত আদায় করেছিলেন।


সুনানে আবু দাউদ অঃ->জানাযা বাব->মাসজিদে জানাযার সালাত আদায় হাঃ-৩১৮৯

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর শপথ! রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সুহাইল ইবনু বাইদার জানাযা মাসজিদের ভিতরেই আদায় করেছেন। সহীহ : ইবনু মাজাহ (১৫১৮)।