সুনান নাসাঈ অঃ->ইমামত বাব->যে ইমামের অনুসরণ করেছে তার অনুসরণ করা হাঃ-৭৯৭

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবূ বকর (রাঃ)-কে লোকদের নিয়ে সালাত আদায় করতে আদেশ করলেন। তিনি বলেনঃ তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ছিলেন আবূ বকর (রাঃ)-এর সামনে। তিনি বসে সালাত আদায় করলেন। আর আবূ বকর (রাঃ) লোকদের ইমাম হয়ে সালাত আদায় করলেন। লোকজন ছিল আবূ বকর (রাঃ)-এর পেছনে।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->কর্জের জামিন হওয়া হাঃ-৪৬৯২

আবূ কাতাদা (রাঃ) থেকে বর্নিতঃ

এক আনসারী ব্যক্তির মৃতদেহ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর নিকট আনা হলো যেন তিনি তার জানাযা পড়ান। তখন তিনি বললেনঃ এর উপর তো কর্জ রয়েছে। আবূ কাতাদা বললেনঃ আমি এর যামিন হলাম। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি তার সম্পূর্ণ কর্জের? আবূ কাতাদা (রাঃ) বললেন, সম্পূর্ণ কর্জের।


জামে' আত-তিরমিজি অঃ->জানাযা বাব->ঋণগ্রস্ত লোকের জানাযা হাঃ-১০৬৯

আবদুল্লাহ ইবনু আবূ কাতাদা (রহঃ) হতে তার পিতা থেকে বর্নিতঃ

কোন এক মৃত ব্যক্তিকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট জানাযার উদ্দেশ্যে আনা হল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমরা তোমাদের সাথীর জানাযা আদায় কর; কেননা, তার ঋণ (অপরিশোধিত অবস্থায়) আছে। আবূ কাতাদা (রাঃ) বললেন, তার দেনা পরিশোধ করার দায়িত্ব আমার। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি তা পরিশোধ করে দেবে তো? তিনি বললেন, অবশ্যই পরিশোধ করব। তারপর তিনি সে ব্যক্তির জানাযার নামায আদায় করলেন। -সহীহ্, ইবনু মা-জাহ (২৪০৭), বুখারী, মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->দান খয়রাত বাব->যামিন হওয়া (কাফালাহ) হাঃ-২৪০৭

আবূ কাতাদাহ (রাঃ) থেকে বর্নিতঃ

জানাযার নামায পড়ার জন্য একটি লাশ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট নিয়ে আসা হলো। তিনি বলেনঃ তোমরা তোমাদের সঙ্গীর জানাযার নামাজ পড়ো। কেননা সে ঋণগ্রস্ত। আবূ কাতাদাহ (রাঃ) বলেন, আমি তার ঋণের যামিন হচ্ছি। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ পরিশোধ করার জন্য তো? তিনি বলেন, পরিশোধ করার জন্য। তার ঋণের পরিমাণ ছিলো আঠার বা উনিশ দিরহাম। [২৪০৭]