সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->পুরুষের ন্যায় নারী স্বপ্ন দেখলে তার গোসল হাঃ-১৯৮

খাওলা বিনত হাকীম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে এমন নারীর কথা জিজ্ঞাসা করলাম যার স্বপ্নদোষ হয়। তিনি বললেন: সে যখন বীর্য দেখবে, তখন গোসল করবে।


জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->পুরুষদের মত স্ত্রীলোকদেরও যখন স্বপ্নদোষ হয় হাঃ-১২২

উম্মু সালামাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মিলহান কন্যা উম্মু সুলাইম (রাঃ) নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল! হক কথা বলতে আল্লাহ তা’আলা লজ্জাবোধ করেন না। অতএব কোন নারীর পুরুষদের মত স্বপ্নদোষ হলে কি তাকে গোসল করতে হবে? তিনি বললেনঃ হ্যাঁ, যখন সে পানির (বীর্যপাতের) চিহ্ন দেখতে পায় তখন যেন গোসল করে নেয়। উম্মু সালামাহ্ (রাঃ) বলেন, আমি তাঁকে বললাম, হে উম্মু সুলাইম! আপনি তো নারীদের অপমান করলেন। সহীহ্। ইবনু মাজাহ-(৬০০), বুখারী ও মুসলিম।