জামে' আত-তিরমিজি অঃ->শিষ্টাচার বাব->হাঁচিদাতার জবাব দেয়া হাঃ-২৭৩৭

আবু হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এক মু’মিনের জন্য আরেক মু’মিনের উপর ছয়টি দায়িত্ব রয়েছেঃ (১) সে অসুস্থ হলে তাকে দেখতে যাবে , (২) মারা গেলে তার জানাযায় উপস্থিত হবে , (৩) ডাকলে তাতে সাড়া দিবে ,(৪) তার সাথে দেখা হলে তাকে সালাম করবে (৫) সে হাঁচি দিলে তার জবাব দিবে এবং (৬) তার অনুপস্হিতিতে কিংবা উপস্থিতি সকল অবস্হায় তার শুভ কামনা করবে। সহীহঃ সহীহাহ (৮৩২) , মুসলিম অনুরুপ।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->মাসজিদুল হারাম আর মাসজিদে নাববীতে সালাত পড়ার ফাযীলাত। হাঃ-১৪০৪

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, মাসজিদুল হারাম ব্যতীত, অন্যান্য মাসজিদে পড়া সলাতের তুলনায় আমার এ মাসজিদে পড়া সালাত হাজার গুন শ্রেষ্ঠ। ১/১৪০৪ (১). আবূ হুরায়রা (রাঃ)। [১৪০৪]