সহিহ বুখারী অঃ->জানাযা বাব->যে ব্যক্তি ইয়াহূদীর জানাযা দেখে দাঁড়ায়। হাঃ-১৩১২

‘আবদুর রহমান ইব্‌নু আবূ লাইলাহ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, সাহ্‌ল ইব্‌নু হুনাইফ ও কায়স ইব্‌নু সা’দ (রাঃ) কাদিসিয়াতে উপবিষ্ট ছিলেন, তখন লোকেরা তাদের সামনে দিয়ে একটি জানাযা নিয়ে যাচ্ছিল। (তা দেখে) তারা দাঁড়িয়ে গেলেন। তখন তাদের বলা হল, এটা তো এ দেশীয় জিম্মী ব্যক্তির (অমুসলিমের) জানাযা। তখন তারা বললেন, (একদা) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে দিয়ে একটি জানাযা যাচ্ছিল। তখন তিনি দাঁড়িয়ে গেলে তাঁকে বলা হল, এটা তো এক ইয়াহুদীর জানাযা। তিনি এরশাদ করলেনঃ সে কি মানুষ নয়? [১৯]


সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->জানাযাহ্‌ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া হাঃ-২১১৪

‘আমর ইবনু মুররাহ্ ইবনু আবূ লায়লার সূত্র থেকে বর্নিতঃ

ক্বায়স ইবনু সা‘দ ও সাহল ইবনু হুনায়ফ (রাঃ) কাদিসিয়্যাতে ছিলেন। তাদের কাছ দিয়ে একটা জানাযাহ্ অতিক্রম করলে তারা উভয়ে দাঁড়িয়ে গেলেন। তাদেরকে বলা হল, এটা তো অত্র এলাকার (এক অমুসলিমের) লাশ! তারা বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছ দিয়ে একটি জানাযাহ্ অতিক্রম করলে তিনি দাঁড়িয়ে যান। তখন কেউ তাকে বলল, এটা এক ইয়াহূদীর লাশ! তিনি বললেনঃ সেকি একটি প্রাণী নয়? (ই.ফা. ২০৯৩, ই.সে. ২০৯৭)