সহিহ বুখারী অঃ->জানাযা বাব->মুসীবতের প্রথম অবস্থায়ই প্রকৃত সবর। হাঃ-১৩০২

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বিপদের প্রথম অবস্থায়ই প্রকৃত সবর।


সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->প্রথম আঘাতেই ধৈর্যধারণ হচ্ছে প্রকৃত ধৈর্যধারণ হাঃ-২০২৪

সাবিত (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে বলতে শুনেছি, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করা হচ্ছে প্রকৃত ধৈর্য। (ই.ফা. ২০০৮, ই.সে. ২০১৫)


জামে' আত-তিরমিজি অঃ->জানাযা বাব->প্রথম আঘাতেই ধৈর্যধারণ করা হাঃ-৯৮৭

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রকৃত ধৈর্য হচ্ছে বিপদের প্রথম ধাক্কাতেই ধৈর্যধারণ করা। সহীহ, আহকা-মুল জানা-য়িজ (২২ পৃঃ), বুখারী, মুসলিম।


জামে' আত-তিরমিজি অঃ->জানাযা বাব->প্রথম আঘাতেই ধৈর্যধারণ করা হাঃ-৯৮৮

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বিপদের প্রথম আঘাতেই ধৈর্য ধরতে হবে।


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->বিপদে ধৈর্য ধারণ করা হাঃ-১৫৯৬

আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বিপদের প্রথম আঘাতে ধৈর্য ধারণই হচ্ছে প্রকৃত ধৈর্য। [১৫৯৪]