সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->মৃতের জন্য কান্নাকাটি করা হাঃ-১৫৮৭

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক জানাযায় উপস্থিত ছিলেন। উমার (রাঃ) এক মহিলাকে কাঁদতে দেখে ধমকালেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ হে উমার! তাকে ছেড়ে দাও। কেননা অশ্রুবর্ষণকারী, দেহ-মন বেদনাক্লিষ্ট এবং প্রতিশ্রুত সময় নিকটবর্তী। [১৫৮৫] ১/১৫৮৭(১). <আবূ বকর বিন আবূ শায়বাহ><আফফান><হাম্মাদ বিন সালামাহ><হিশাম বিন ‘উরওয়াহ><ওয়াহাব বিন কায়সান><মুহাম্মাদ বিন আমর বিন আতা><সালামাহ বিন আযরাক (মাকবূল)> <আবূ হুরায়রাহ (রাঃ)> তাহকীক আলবানীঃ দঈফ।