সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->যে ব্যক্তি সফররত অবস্থায় মারা গেলো । হাঃ-১৬১৪

আবদুল্লাহ্ বিন আম্‌র (রাঃ) থেকে বর্নিতঃ

মদিনায় জন্মগ্রহণকারী এক ব্যাক্তি মদিনায় মারা যায়। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার জানাযার সলাত পড়েন, অতঃপর বলেন, আহ্! এ ব্যাক্তি যদি অন্যত্র মারা যেতো! উপস্থিত লোকেদের একজন বললো, হে আল্লাহর রসূল! তা কেন? তিনি বলেনঃ কোন ব্যাক্তি তার জন্মভূমি ব্যতীত অন্যত্র মারা গেলে তার মৃত্যুর স্থান থেকে জন্মস্থান পর্যন্ত দূরত্বের পরিমাপ করে তার ততখানি স্থান তার জন্য জান্নাতে নির্ধারিত করা হয়। [১৬১২]