সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর (অন্তিম) রোগ। হাঃ-১৬২৪

আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

আমি সোমবার রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে শেষবারের মত দেখেছি, যখন তিনি (জানালার) পর্দা সরালেন। আমি তার মুখমণ্ডলের দিকে তাকালাম, যেন কুর'আনের একটি পৃষ্ঠা। তখন লোকজন আবূ বকর (রাঃ) এর পিছনে সালারত ছিল। আবূ বকর (রাঃ) তার স্থান ত্যাগ করতে চাইলে, তিনি তাকে ইশারায় স্বস্থানে স্থির থাকতে বলেন এবং পর্দা নামিয়ে দেন। এ দিনের শেষ ভাগে তিনি ইন্তেকাল করেন। [১৬২২]